গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International ইজরায়েলের বিরুদ্ধে ইরানের ‘বিজয়’, দাবি খামেনির

    ইজরায়েলের বিরুদ্ধে ইরানের ‘বিজয়’, দাবি খামেনির

    0
    138
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ইজরায়েলের সঙ্গে যুদ্ধে জয় হয়েছে ইরানের। বহুদিন যাবৎ গোপনে থাকার পর এক ভিডিও বার্তায় এমনটাই দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এক্স-এ দেওয়া বার্তায় আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে জায়নিস্ট শাসন ব্যবস্থা তাদের সব দাবি ও অহংকারের সাথে প্রায় চূর্ণ – বিচূর্ণ হয়ে গিয়েছে।
    ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য তিনি অভিনন্দন জানাচ্ছেন। এই বার্তা প্রকাশের কয়েক মিনিট আগে আয়াতুল্লাহ খামেনি সোশ্যাল মাধ্যমে এক্স এ ইজরায়েলের বিরুদ্ধে বিজয়ের জন্য জনগণকে অভিনন্দন জানিয়েছেন। সংঘাত শুরু হওয়ার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি তাকে। আয়াতুল্লাহ আলি খামেনি সোশ্যাল মিডিয়া টেলিগ্রামেও তার অ্যাকাউন্টে ফারসি ভাষায় আরেকটি বার্তা পোস্ট করেছেন।
    তৃতীয় বারের মতো অভিনন্দন, ইরানি জাতির ঐক্যের জন্য অভিনন্দন,তিনি লিখেছেন। প্রায় ৯ কোটি মানুষের একটি জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। ইরানি জাতি তার স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং দেখিয়েছে যে, প্রয়োজনে এই জাতির পক্ষ থেকে একটিই কণ্ঠস্বর শোনা যাবে, বলেছেন তিনি।