গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Nadia দলকে না জানিয়ে তামান্নার মাকে টাকা কেন, হুমায়ুনকে শোকজ

    দলকে না জানিয়ে তামান্নার মাকে টাকা কেন, হুমায়ুনকে শোকজ

    0
    208
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    দলকে না জানিয়ে আগেভাগে কালীগঞ্জে নিহত তামান্নার মাকে টাকা দিতে যাওয়ায় বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূল। বুধবার কালীগঞ্জে নিহত নাবালিকা তামান্না খাতুনের বাড়ি গিয়েছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির।
    তাঁর মাকে টাকা দিতে গিয়ে প্রত্যাখ্যাত হন। হুমায়ুন কবিরের এই আচরণে চর্চা শুরু হতে অস্বস্তিতে পড়ে তৃণমূল। এরপরেই রাজ্য তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বৃহস্পতিবার হুমায়ুন কবিরকে শোকজ করার কথা জানিয়েছেন। ২৩ জুন কালীগঞ্জ উপনিবাচনে তৃণমূল জয় পেতেই বিজয় উৎসব শুরু হয়।
    অভিযোগ সেখান থেকে সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তাতেই মৃত্যু হয় ১০ বছরের ছোট্ট তামান্নার।