গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home National সিন্ধুর জল কোথাও যাবে না : সি আর পাটিল

    সিন্ধুর জল কোথাও যাবে না : সি আর পাটিল

    0
    101
    ছবি সৌজন্যে : এক্স
    সিন্ধুর জল কোথাও যাবে না। সাংবাদিক বৈঠক করে পাকিস্তানকে সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল। সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাকিস্তানের বর্তমান সাংসদ তথা পিপিপির নেতা বিলাওয়াল ভুট্টের যুদ্ধের হুঁশিয়ারি প্রসঙ্গে বলেছেন, জল কোথাও যাবে না।
    বিলাওয়ালের মন্তব্য সম্পর্কে তিনি বলেছেন, ওটা বিলাওয়াল ভুট্টো-র মন্তব্য হতে পারে। তবে ভারত কারও ফাঁকা আওয়াজে ভয় পায় না। সিন্ধু জল বণ্টন চুক্তি নিয়ে সি আর পাটিল সাফ জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত সম্পূর্ণ ভারত সরকারের হাতে।
    যা সিন্ধান্ত হয়েছে, তাতে দেশের উপকার হবে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অগ্রগতির দিকে এগোচ্ছে। দেশের সর্বস্তরের সব মানুষদের জন্য এই সরকার ভাবনা চিন্তা করে। চাষিরা সরাসরি টাকার ট্রান্সফার পাচ্ছেন। এদিকে, সিন্ধুর জল চুক্তির বিষয়ে কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানান, সিন্ধু জলচুক্তি পুনরায় বহাল হবে না।