গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ২৮ ঘণ্টা পর গন্তব্যে পৌঁছলেন শুভাংশুরা

    ২৮ ঘণ্টা পর গন্তব্যে পৌঁছলেন শুভাংশুরা

    0
    165
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ২৮ ঘণ্টার দীর্ঘ সফরের পর প্রথম ভারতীয় হিসেবে শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ড্রাগন মহাকাশযান। সেই মুহূর্তের সরাসরি সম্প্রচারও করেছে অ্যাক্সিয়ম স্পেস। পৃথিবী থেকেই গোটা প্রক্রিয়াটি দেখা গিয়েছে।
    ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪টে নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছোলেন শুভাংশুরা। বৃহস্পতিবার দুপুর থেকেই শুভাংশুদের যান ড্রাগন-কে আইএসএস-এর সঙ্গে ডকিং করানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। দুপুর ৩টে থেকে আইএসএস থেকে স্পেসএক্সের ওই মহাকাশযান স্পষ্ট দেখা যাচ্ছিল বলে জানিয়েছিল মহাকাশ স্টেশন। গোটা সফরে ড্রাগনে কোনও গোলমাল দেখা দেয়নি।
    থ্রাস্টারও ঠিকঠাক কাজ করেছে। নাসার নির্ধারিত সময়মতো বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ, ভারতীয় সময় অনুযায়ী আইএসএসের হারমনি পোর্টে ড্রাগনের ডকিং প্রক্রিয়া সম্পন্ন হয়। সংযোগটি দুটি পর্যায়ে ঘটে। প্রথমে চৌম্বকীয় সফ্‌ট ক্যাপচার এবং দ্বিতীয় ধাপে যান্ত্রিক হার্ড ক্যাপচার-এর মাধ্যমে ডকিংয়ের জটিল প্রক্রিয়া শেষ হয়।