গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata অভিষেককে আয়কর চিঠি, বাড়ি বাড়ি কপি বিলি করবে তৃণমূল

    অভিষেককে আয়কর চিঠি, বাড়ি বাড়ি কপি বিলি করবে তৃণমূল

    0
    149
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ৫০ দিনের ব্যবধানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২ বার চিঠি দিয়েছে আয়কর দফতর। বিষয়টি নিয়ে বুধবার সাতগাছিয়ার সভা থেকে ক্ষোভ উগরে দিয়েছিলেন ডায়মণ্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    তাঁর অভিযোগ নিজের সংসদীয় এলাকায় ৭৬ হাজার প্রবীণ নাগরিককে অর্থসাহায্য করেছেন তিনি। এই শ্রদ্ধার্ঘ্যে বিজেপি বাধা দিতে চায়। তাই তাঁর কাছে আয়কর দফতরের দুটো চিঠি এসেছে। সেই চিঠির কপিই এবার প্রবীণ নাগরিকদের বাড়ি বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেকথা দলের তরফে জানানো হয়েছে। দলীয় কর্মী সমর্থকদের সেই বন্দোবস্ত করতে বলা হয়েছে। জানুয়ারি মাস থেকে নিজের লোকসভা কেন্দ্র ডায়মণ্ড হারবারে প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্যভাতা চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    ওই টাকার উৎস নিয়ে আয়কর দফতরকে চিঠি লিখেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই এই চিঠি বলে অভিযোগ করেছে তৃণমূল।