
বাংলাদেশের ঢাকার খিলক্ষেত দুর্গামন্দির বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ায় এর তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, চরমপন্থীরা ঢাকার দুর্গামন্দির ভেঙে ফেলার জন্য দাবি করছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিরাপত্তা প্রদানের বদলে অবৈধ জমি ব্যবহার বলে মন্দির ধ্বংস করার অনুমতি দিয়েছে।
এর জেরে মন্দির স্থানান্তরিত করা যায়নি, দেবীমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখে ভারত হতাশ। ফের একবার ভারত জোর দিয়ে বলছে যে বাংলাদেশে হিন্দু, তাদের সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।
একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, দিন চারেক আগে স্থানীয় ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খিলক্ষেত এলাকা কমিটির মন্দিরে হামলা চালায় একদল লোক। সেদিন বাধা পেয়ে তারা সবে গেলেও হুমকি দিয়ে যায় পরদিন বেলা বারোটার মধ্যে মন্দির সরিয়ে নিতে হবে। এরপরই তৎপর হয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তারা বলে ওই মন্দির রেলের জমিতে অবস্থিত। এরপরই ওই মন্দিরটি ভেঙে ফেলা হয়।







