গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata কসবায় লকলেজে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২ ছাত্র সহ প্রাক্তনী

    কসবায় লকলেজে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২ ছাত্র সহ প্রাক্তনী

    0
    122
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কসবায় লকলেজের ভিতরেই আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গণধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতেই ওই কলেজের প্রাক্তণী এবং দুই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
    নির্যাতিতার ছাত্রীর দাবি ২৫ জুন বুধবার রাত সাড়ে ৭টা থেকে ১০টা ৫০-র মধ্যে তাঁকে কলেজে নির্যাতন করা হয়েছে। কসবা থানায় অভিযোগ দায়েরের পর ন্যাশনাল মেডিক্যাল কলেজে নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করা হয়েছে। এরপরেই তালবাগান থেকে অভিযুক্ত ২ ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে মূল অভিযুক্ত ওই প্রাক্তনীকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তিনজনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারী অফিসাররা। কিভাবে একজন প্রাক্তনী রাতে কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন।
    নিরাপত্তারক্ষীরা সেই সময় কোথায় ছিলেন। নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কিভাবে একজন প্রাক্তনী কলেজে ঢুকলেন, সবটাই খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।