
ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্যিক চুক্তির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জোট বন্ধনকে তিনি ভেরি বিগ ওয়ান বলেও অভিহিত করেছেন। তবে আমেরিকা সবার সঙ্গে বাণিজ্যিক চুক্তির পথে হাঁটবে না, তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি জানিয়েছেন, সকলে চুক্তি করতে চাইছে, চুক্তির অংশ হতে চাইছে। সম্প্রতি চিনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তাঁদের কাছে বেশ কিছু দারুণ চুক্তি রয়েছে।
আরও একটা চুক্তি হতে চলেছে, হয়তো ভারতের সঙ্গে। বিরাট বড় চুক্তি এটা। প্রেসিডেন্ট এও জানিয়ে দিয়েছেন যে আপাতত আমেরিকার অন্য কোনও দেশের সঙ্গে চুক্তি করবে না।



