গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, নিহত ৫, নিখোঁজ বহু

    মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, নিহত ৫, নিখোঁজ বহু

    0
    131
    ছবি সৌজন্যে : এক্স
    মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের ফলে কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন। কাংড়া জেলায় আরও তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইন্দিরা প্রিয়দর্শিনী জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ১০ জন শ্রমিক মানুনি খাদে পড়ে তীব্র স্রোতে ভেসে গিয়েছে বলে খবর।
    কাংড়া ছাড়াও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুল্লু জেলা। ধর্মশালার কিছু অংশে আকষ্মিক বন্যার পর রাজ্য ও কেন্দ্রীয় দলগুলির একটি বড় অভিযানে ২৫০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে বলে খবর।
    কাংড়ার পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী বলেছেন, আকস্মিক বন্যায় বেশ কয়েকজন ব্যক্তি ভেসে গিয়েছেন। যার ফলে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।