
সাউথ ক্যালকাটা ল’কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠতেই নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কলেজেরই ভাইস প্রিন্সিপাল। ঘটনার খবর পেয়ে কলেজে যান ভাইস প্রিন্সিপাল।
তিনি জানিয়েছেন কলেজের টাইমিংয়ের পর থাকারই কথা নয় কারোর। একজন পার্মানেন্ট নিরাপত্তারক্ষী রয়েছেন। উনি অসুস্থ হলে দুজন প্রাইভেট নিরাপত্তারক্ষী থাকেন। পার্মানেন্ট স্টাফ কম থাকায় এভাবে চলতে হয়। সকালে নাইট গার্ড তাঁকে খবর দেন। পুলিশ কলেজের দুটো রুম সিল করে দিয়েছে। ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন গভর্নিং বডির প্রেসিডেন্ট বিধায়ক অশোক দেব।
গর্ভনিং বডির নির্দেশেই অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে অস্থায়ী স্টাফ হিসেবে নিয়োগ করা হয়েছিল। মনোজিৎ আলিপুর আদালতে প্র্যাকটিস করেন। এবং সাউথ ক্যালকাটা ল’কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন।
