গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Nadia কালীগঞ্জে তামান্নার বাড়িতে সুকান্ত, পাশে থাকার আশ্বাস

    কালীগঞ্জে তামান্নার বাড়িতে সুকান্ত, পাশে থাকার আশ্বাস

    0
    178
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কালীগঞ্জের মোলান্ডিগ্রামে তৃণমূলের জয়োল্লাসে বোমায় নিহত তামান্নার বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছেন সুকান্ত মজুমদার। তামান্নার ময়ের থেকে সেদিনের ভয়াবহ ঘটনার বর্ণনা শুনেছেন।

    পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন ছোট্ট ফুটফুটে মেয়েটাকে হারাতে হয়েছে তৃণমূলের হার্মাদদের জন্য। তিনি আরও বলেছেন তামান্নার মা জানিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি গাওয়াল শেখ এদের মাথা। তাঁকে এখনও গ্রেফতার করেনি পুলিশ।

    সুকান্ত মজুমদারের প্রশ্ন ভারতের অন্যান্য জায়গাতেও উপনির্বাচন হয়েছে। কিন্তু কোথাও কোনও দলেরই একজনও আক্রান্ত হননি। একমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল হিংসার রাজনীতি করে টিকে রয়েছে।