শিক্ষাপ্রতিষ্ঠানে পরপর ঘটনা লজ্জার, ক্ষোভ অভয়ার মা-বাবার

0
189
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গের পক্ষে লজ্জার। কসবাকাণ্ড নিয়ে মন্তব্য করেছেন অভয়ার মা-বাবা। রাজ্যের শাসকদল, পুলিশ প্রশাসনকে একাযোগে আক্রমণ করেছেন তাঁরা।

আর জি করের নির্যাতিতার মা-বাবার বক্তব্য মানুষকে নিজেদেরকেই বুঝে নিতে হবে। কারণ রাজ্য সরকার কিছু দেখবে না। আসলে ক্ষমতা, টাকার অপব্যবহার এত বেড়ে গিয়েছে বলেই এই ধরণের ঘটনা বাড়ছে।

তাদের অভিযোগ রাজ্য সরকারের গাফিলতি রয়েছে। কোনদিকেই নজর নেই। তারা যে অপরাধীদের প্রশ্রয় দেয় এই ঘটনা আরও একটা প্রমাণ।