পুরীতে রথযাত্রায় অসুস্থ শতাধিক

0
116
ছবি সৌজন্যে : এক্স
রথযাত্রায় উপচে পড়া ভিড়ে কমপক্ষে ৬০০ জন পুণ্যার্থী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রে খবর জগন্নাথের পাহাড়ি অনুষ্ঠানের সময় গজপতি দিব্যসংঘদেবের প্রাসাদের কাছে প্রচুর পুণ্যার্থী জড়ো জয়েছিলেন। ভিড় সামলাতে হিমশিম খায় প্রশাসন।
আচমকা বিশৃঙ্খলা এতটাই বেড়ে যায় যে ধাক্কাধাক্কির জেরে প্রচুর মানুষ পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে পুরী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১০ জনের আঘাত গুরুতর, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
তবে অন্য একটি সূত্রে খবর, ঘটনায় শতাধিক মানুষ জখম হয়েছেন। উল্লেখ্য, গত বছরও রথযাত্রার সময় পরীর গ্র্যান্ড রোডে দমবন্ধ হয়ে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার প্রশাসন আরও কড়া ব্যবস্থা নেয়। তবে তা সত্ত্বেও বিপদ এড়ানো যায়নি।