গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National গোরক্ষপুর, মথুরায় হারবে বিজেপি: অখিলেশ

    গোরক্ষপুর, মথুরায় হারবে বিজেপি: অখিলেশ

    0
    110
    ছবি সৌজন্যে : এক্স
    উত্তরপ্রদেশে যোগী প্রশাসনকে জঙ্গলরাজের সঙ্গে তুলনা করে অখিলেশ যাদবের দাবি, এবার গোরক্ষপুর ও মথুরায় লোকসভাতেও হারবে বিজেপি। বিস্ফোরক এই দাবি করেছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব।
    প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হওয়ার আগে গোরক্ষপর লোকসভা আসনে দীর্ঘদিন সাংসদ ছিলেন যোগী আদিত্যনাথ।তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর গোরক্ষপুরে গত দুটি লোকসভা ভোটে জিতেছেন বিজেপির চলচ্চিত্র তারকা রবি কিষাণ। অন্যদিকে, হেমা মালিনী মথুরা লোকসভা আসন থেকে গত তিনটি লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন।
    সাংবাদিকদের সামনে অখিলেশ যাদব দাবি করেছেন, যোগী আদিত্যনাথের সময়ে ঘটা গোরক্ষপুরের আসল সত্যি যদি সামনে আসে, তাহলে সেখানে কাস্টাডির করিডর গড়তে হবে, ঐতিহ্যের করিডর নয়।