গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দিল্লিতে ফের পাকড়াও ১৮ অবৈধ বাংলাদেশি

    দিল্লিতে ফের পাকড়াও ১৮ অবৈধ বাংলাদেশি

    0
    112
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লিতে ফের গ্রেফতার অবৈধ বাংলাদেশি। অশোক বিহার এলাকা থেকে ১৮ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এদের মধ্যে ৫ জন রূপান্তরকামীও রয়েছেন। তাদের কাছ থেকে নিষিদ্ধ আইএমও অ্যাপ সহ সাতটি স্মার্ট কোনও উদ্ধার করা হয়েছে।
    ফোনগুলি বাংলাদেশে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, দিন পাঁচেক আগেই দিল্লিতে আটক হয় ৪ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। দক্ষিণ-পশ্চিম জেলা অপারেশন সেলের টিম তাদের আটক করেছিল।
    তাদের দিল্লির এফআরও হয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা ভারতে অবৈধভাবে বসবাস করছিল। বছরের পর বছর তারা দিল্লির হোটেলে থাকত বলে জানা গিয়েছে।