গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International এসসিও বিবৃতিতে স্বাক্ষরই করে নি ভারত

    এসসিও বিবৃতিতে স্বাক্ষরই করে নি ভারত

    0
    72
    ছবি সৌজন্যে : এক্স

    পাকিস্তানের মদতপুষ্ট সীমান্তপারের সন্ত্রাস নিয়ে স্পষ্ট ভাবে কোনও উল্লেখ না থাকায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-র বিবৃতিতে স্বাক্ষরই করেননি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আন্তর্জাতিক মঞ্চ এসসিও মূলত সদস্যরাষ্টগুলির ঐকমত্যের ভিত্তিতে কাজ করে।

    ঘটনাপরম্পরা সম্পর্কে ওয়াকিবহাল একাধিক ব্যক্তির থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, ওই বিবৃতিতে রাজনাথ সিং অনুমোদন না দেওয়ায় কোনও যৌথ বিবৃতি ছাড়াই এসসিও প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন শেষ হয়। এ বারের এসসিও সম্মেলন হয়েছে চিনে।

    বুধবার ওই সম্মেলনে নাম-না করে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে নিশানা করেন রাজনাথ সিং। বস্তুত, দশ দেশের আন্তর্জাতিক মঞ্চ এসসিও-র অন্যতম সদস্যরাষ্ট্র পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ মুহাম্মদও ওই সম্মেলনে উপস্থিত ছিলেন।