গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International রাষ্ট্রসংঘে আমেরিকার ব্যাখ্যার প্রতিবাদ ইরানের

    রাষ্ট্রসংঘে আমেরিকার ব্যাখ্যার প্রতিবাদ ইরানের

    0
    95
    ছবি সৌজন্যে : এক্স

    রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে আমেরিকার উপস্থাপিত ব্যাখার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি জেনারেল ও প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এই ব্যাখ্যাকে আইনিভাবে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন।

    চিঠিতে আমেরিকার সামরিক হামলাকে অবৈধ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইরান। একইসাথে রাষ্ট্রসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার অধিকার দেখিয়ে আমেরিকার এই হামলার যৌক্তিকতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আন্তর্জাতিক আইনের হত্যা বলে অভিহিত করা হয়।চিঠিতে ইরাভানি আরও উল্লেখ করেছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার,আইএইএ-র সাধারণ সম্মেলনের প্রস্তাব অনুযায়ী, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যে কোনও ধরনের হামলা কিংবা হামলার হুমকি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং সংস্থাটির বিশ্বাসযোগ্যতা ও যাচাই প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে।

    এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাযা কাল্লাসও আমেরিকার হামলার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।এক বিবৃতিতে তিনি বলেছেন,যে কেউ বলপ্রয়োগ করলে তাকে আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে থেকে ন্যায়সঙ্গতভাবে তা ব্যাখ্যা করতে হবে।