কল্যাণের মন্তব্য নিয়ে ক্ষুব্ধ তৃণমূল, পাল্টা হুঙ্কারও 

0
148
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
কলেজকাণ্ড নিয়ে মন্তব্য করে শুক্রবারই বিতর্কে জড়িয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই আবহে এক্স-এ পোস্ট করে দলগত ভাবে শ্রীরামপুরের সাংসদের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে তৃণমূল। তার কিছু ক্ষণের মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে জানিয়েছেন, দলের বক্তব্যের সঙ্গে সহমত নন। 
শনিবার প্রথমে তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, কল্যাণের মন্তব্য তাঁর ব্যক্তিগত মতামত। দল তাঁর বক্তব্যের সঙ্গে কোনও ভাবেই একমত নয়। এক্স পোস্টে আরও লেখা হয়, এই ধরনের বক্তব্য কোনও ভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। দল দূরত্ব বাড়ানোর ঘণ্টাখানেকের মধ্যেই পাল্টা গর্জে উঠেছেন কল্যাণও। নিজের এক্স হ্যান্ডলে পাল্টা পোস্ট করেছেন শ্রীরামপুরের সাংসদ। লিখেছেন, তিনি তৃণমূলের বক্তব্যের সম্পূর্ণ বিরোধিতা করছেন। যাঁরা এই ধর্ষকদের আড়াল করছেন, ওঁরা কি পরোক্ষে সেই সব নেতাদের সমর্থন করছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে সুশীল বিবৃতি দিয়ে কোনও পরিবর্তন হবে না।
বরং অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ করতে হবে। এর পরে কল্যাণ জোরের সঙ্গে আরও বলেছেন, রক্ষক যদি ভক্ষক হয়ে ওঠে, আর সেটাকে নিন্দা করার জন্য যদি তাঁকে নিন্দিত হতে হয়, তা হলে সে কথা তিনি হাজার বার বলবেন।