
সাধারণ নির্বাচনের দাবিতে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। দেশে সাধারণ নির্বাচন নিয়ে গত ছয় মাস ধরেই জনগণের মধ্যে ক্ষোভের আগুন ধিকধিক করে জ্বলছিল।
গত নভেম্বরের নোভি সাদে এক ট্রেন স্টেশনের ছাদ ধসে ১৬ জন মারা যেতেই শিক্ষার্থীরা এই বিক্ষোভের সূচনা করেছিলেন। বিক্ষোভকারীরা নির্বাচনের স্লোগান দিয়ে রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুসিচের সরকারের প্রতি আগাম নির্বাচনের দাবি জানাচ্ছেন।
যুব ও ছাত্র নেতৃত্বাধীন ওই বিক্ষোভটি মুলত শান্তিপূর্ণ ছিল। তবে মিছিলের শেষে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা রাস্তায় আগুন ছুড়ে মারলে পুলিশ কাঁদানে গ্যাসের সেল, স্টেন গ্রেনেড ও লাঠি ব্যবহার করতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়।
