
আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করতে কোনও দেশ যেন চিনের স্বার্থকে বিঘ্নিত না করে! এমনটা হলে চিনও ছেড়ে কথা বলবে না। বিবৃতি প্রকাশ করে এমনটাই জানিয়েছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন।
ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি শীঘ্রই চূড়ান্ত হবে কি না, তা নিয়ে গত কয়েক দিনে আলোচনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে চিনের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শুল্কসংঘাত কাটিয়ে উঠে সম্প্রতি বেজিংয়ের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে ওয়াশিংটন।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চিনের পরেই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলতে পারে মার্কিন প্রশাসন। ভারত ছাড়া আরও কিছু দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি সারতে পারে আমেরিকা। এরই মধ্যে একটি বিবৃতি প্রকাশ করেছে চিনা বাণিজ্য মন্ত্রক।








