গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International খামেনির ‘মৃত’ উপদেষ্টা প্রকাশ্যে!

    খামেনির ‘মৃত’ উপদেষ্টা প্রকাশ্যে!

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স
    ইজরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রধান উপদেষ্টা আলি শামখানির মৃত্যুর দাবি করা হয়েছিল। ঘটনার দু’সপ্তাহ পরে সেই মৃত উপদেষ্টা ইরানের এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ইজরায়েলকে ভয় পান না।
    কী ভাবে ইজরায়েলি হামলার পরে তিনি বেঁচে গেলেন, তার ব্যাখ্যাও দেন শামখানি। ১৩ জুন থেকে নতুন করে ইজরায়েল এবং ইরানের মধ্যে সামরিক অস্থিরতা শুরু হয়। প্রথম দিনের হামলাতেই শামখানির মৃত্যু হয়েছিল বলে প্রথমে দাবি করে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। কিন্তু সপ্তাহখানেক আগে জানা যায়, শামখানি মারা যাননি।
    ইজরায়েলি হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। সুস্থ হয়ে তাঁর বাড়ি ফেরার পর ইরানের সরকারি সংবাদমাধ্যমগুলি বিবৃতি দিয়ে জানায়, শামখানি বেঁচে আছেন! এ বার শামখানির একটি সাক্ষাৎকার প্রকাশ্যে।