
মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না সরানো হবে ততদিন এরাজ্যে কোনও মহিলাই সুরক্ষিত নন। কসবাকাণ্ডে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন হাঁসখালির সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রেমঘটিত ব্যাপার, কালিগঞ্জের ঘটনায় অন্তঃসত্ত্বা-র তত্ত্ব সামনে এনেছিলেন। অভয়ার বাবা-মাকে টাকা দিতে চেয়েছিলেন।
আর এখন মুখ বন্ধ করে রেখেছেন। বিঁধতে ছাড়েননি দিঘার রথযাত্রা নিয়ে। বলেছেন দিঘা ফাঁকা দেখে পালিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি।
