নন্দীগ্রামে সমবায় সমিতির ভোটে সব আসনে জয় বিজেপির

0
256
ছবি সৌজন্যে : নিজস্ব
নন্দীগ্রামে সমবায় সমিতির ভোটে বিজেপির জয়জয়কার। ১২ টি আসনের মধ্যে ১২টিতেই জয়  পেয়েছে  বিজেপি।
১৫ জুন নন্দীগ্রামের কালীচরণপুর সমবায় সমিতিতে ভোট হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত  নিরাপত্তা দিতে পারবে না বলে পুলিশের তরফে জানানো হয় । এর জেরে স্থগিত হয়ে যায় ভোট। ভোট বন্ধের প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল করেন শুভেন্দু অধিকারী।
এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে বিজেপি। আদালতের নির্দেশে রবিবার ভোট হয় । একটি আসনে আগেই বিজেপি জয় লাভ করে। রবিবার ১১ টি আসনে ভোট হলে সবকটিতেই জয় লাভ করেন বিজেপি প্রার্থীরা।