কলেজে নির্যাতিতাকে নিয়ে দু’ঘণ্টা ধরে পুনর্নির্মাণ

0
144

সাউথ ক্যালকাটা ল’কলেজে নির্যাতিতা ছাত্রীকে নিয়ে গিয়ে দু’ঘন্টা ধরে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কলেজের নিরাপত্তারক্ষীও। ঘটনার দিনের যে সাত ঘণ্টার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে, সেখানে চার জনকেই দেখা গিয়েছে। বাকি বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কলকাতা পুলিশ।