গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইজরায়েলকে স্পষ্ট বার্তা ট্রাম্পের

0
92
ছবি সৌজন্যে : এক্স

ইরান-ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০ মাস ধরে চলা বর্বরতার ইতি টানার বার্তা দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে গাজায় যুদ্ধবিরতির বার্তা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, গাজার সঙ্গে চুক্তি করা হোক, পণবন্দীদের ফিরিয়ে আনা হোক। যদিও ওই বার্তায় নির্দিষ্টভাবে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বা ইজরায়েলের নাম উল্লেখ করেননি তিনি।

এদিকে বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে খবর, আগামী সপ্তাহে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন মুলুক সফরের পরিকল্পনা করছেন।