গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home Entertainment রেখাকে মনে করালেন আলিয়া

    রেখাকে মনে করালেন আলিয়া

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স

    উমরাও জান-এর রেখা লাবণ্যময়ী। সিলসিলা’র রেখা আবার তেমন নন।সেখানে তিনি স্মার্ট। স্বচ্ছ শিফন শাড়িতে আবেদনময়ী লুক তখন ঝড় তুলেছিল হাজারো তরুণের হৃদয়ে। ৪৪ বছর পর সেই রেখাই যেন ফিরে এলেন। এবার মুক্তি পেয়েছে উমরাও জান-এর ফোরকে ভার্সন।

    নতুন ভার্সণের প্রিমিয়ারেই সিলসিলা সিনেমার চাঁদনি হয়ে এসেছিলেন আলিয়া। রেখার লুকে হাজির হয়ে প্রিয় অভিনেত্রীকেই শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তিনি।উল্লেখ্য,১৯৮১ সালের উমরাও জান সিনেমাটি পুনর্মুক্তি দেওয়া হয়। মির্জা হাদি রুসওয়ার উর্দু উপন্যাস উমরাও জান আদা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৯৯ সালে। গল্পটি লক্ষ্ণৌর এক বাইজি ও কবি উমরাও জানের জীবনের উত্থান-পতনকে ঘিরে।উমরাও জান ভারতের যুগান্তকারী পিরিয়ড মিউজিক্যাল ড্রামা মনে করা হয়। সিনেমাটিতে উনিশ শতকের লক্ষ্ণৌর সামাজিক, সাংস্কৃতিক পরিবেশকে তুলে ধরে। উমরাও জান ২৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চারটি পুরস্কার জিতে নেয়। এই সিনেমায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন রেখা।সিনেমায় রয়েছে বেশ কয়েকটি কালজয়ী গান। দিল চিজ কেয়া হ্যায়, ইন আঁখোঁ কি মস্তি কে, জুস্তুজু জিসকি থি গানগুলো এখনো শ্রোতাদের মনে দোলা দিয়ে যায়। গানগুলোর সুরকার ছিলেন খৈয়াম, গীতিকার শাহরিয়ার, গেয়েছেন আশা ভোসলে।

    পরিচালক মুজফ্ফর আলী সোশ্যাল মিডিয়া এক্সে লিখেছেন, সিনেমাটি নতুন প্রজন্মের জন্য ফোরকে ভার্সন করা হয়েছে। এটি শুধু একটি সিনেমা নয়, এটি ছিল একটি হারিয়ে যাওয়া সংস্কৃতি ও জীবনধারার ভেতরে প্রবেশের যাত্রা। রেখা শুধু চরিত্রটি অভিনয় করেননি, তিনি উমরাও জান হয়ে উঠেছিলেন। চরিত্রটিকে অমর করে গেছেন সে কথা বলাই বাহুল্য।