হুল দিবসের শুভেচ্ছায় মুখ্যমন্ত্রী-রাজ্যপাল

0
147
ছবি সৌজন্যে :ফেসবুক
হুল দিবসটিকে স্মরণ করে এক্স হ্যান্ডেলে রাজ্যের আদিবাসী ভাই-বোনকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, হুল দিবস উপলক্ষে সকল আদিবাসী ভাইবোন সহ সবাইকে জানাই অন্তরের শ্রদ্ধা।
শাসকের অত্যাচারের প্রতিবাদে তথা শোষণের বিরুদ্ধে সিধো-কানহোর নেতৃত্বে সাঁওতালদের লড়াই আজও আমাদের প্রেরণা জোগায়। সাঁওতাল বিদ্রোহের এই দুই নায়ককে সম্মান জানিয়ে তাঁদের নাম জড়ানো আছে জঙ্গলমহলে একটি বিশ্ববিদ্যালয়ে।
এদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোস এক্স পোস্টে লিখেছেন, ঔপনিবেশিক শাসনের শোষণ, বৈষম্য, নিপীড়ন ও দমননীতির বিরুদ্ধে ১৮৫৫ সালের মহৎ সাঁওতাল হুলে অগ্রণী ভূমিকা পালনকারী বীর বিপ্লবী সিদ্ধো ও কানহো-র প্রতি গভীর শ্রদ্ধা। প্রতি বছর ৩০ জুন পালিত হয় হুল দিবস, যা সাঁওতাল জাতির ঐতিহাসিক আত্মত্যাগ, সাহসিকতা ও ন্যায়ের জন্য সংগ্রামের স্মৃতিচিহ্ন বহন করে।