গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Technology এক্সোপ্ল্যানেটের ছবি তুলল নাসার জেমস ওয়েব

    এক্সোপ্ল্যানেটের ছবি তুলল নাসার জেমস ওয়েব

    0
    164
    ছবি : সংগৃহীত

    প্রথমবারের মতো নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ একটি এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহের সরাসরি ছবি তুলেছে,যা টেলিস্কোপটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এক্সোপ্ল্যানেট সাধারণত খুব কম আলো ছড়ায়।ফলে এ ধরনের গ্রহ পরোক্ষ পদ্ধতিতে আবিষ্কার করেন গবেষকরা।

    যেমন,কোনো গ্রহ এর মূল তারার সামনে দিয়ে গেলে কেমন ছায়া পড়ে তার ওপর নির্ভর করে গবেষকরা গ্রহ আবিষ্কার করেন।তবে ওয়েব টেলিস্কোপকে এসব পরোক্ষ পদ্ধতি ব্যবহার করতে হয়নি। সরাসরি ,টিডব্লিউএ সেভেন বি নামের একটি গ্রহের ছবি তুলেছে টেলিস্কোপটি। বিজ্ঞানীদের ধারণা,এ গ্রহের ভর শনি গ্রহের মতো ও এটি পৃথিবী থেকে প্রায় একশ আলোকবর্ষ দূরে অবস্থিত। এ গ্রহটি এর তারা বা সূর্যের মতো নক্ষত্র থেকে পৃথিবীর তুলনায় অনেক দূরে অবস্থান করছে। ফলে তারাকে কেন্দ্র করে ঘূর্ণন সম্পূর্ণ করতে কয়েকশ বছর সময় নেয় গ্রহটি।বিজ্ঞানীদের অনুমান, এর গ্রহ ব্যবস্থাটি কেবল ৬০ লাখ বছর পুরানো। ফলে টেলিস্কোপের তোলা ছবিতে গ্রহটি বিকাশের একেবারে শুরুর দিকের একটা ঝলক উঠে এসেছে। যেন গ্রহ তৈরির শুরুর জীবন্ত এক ছবি এটি। অন্যদিকে, আমাদের সূর্য প্রায় চারশ ৬০ কোটি বছর পুরানো অর্থাৎ মধ্যবয়সী অবস্থায় রয়েছে।

    টিডব্লিউএ সেভেন বি গ্রহটি এ পর্যন্ত টেলিস্কোপ দিয়ে সরাসরি দেখতে পাওয়া সবচেয়ে ছোট আকারের এক্সোপ্ল্যানেট, যেটি আগের সরাসরি দেখা কোনও এক্সোপ্ল্যানেটের ১০ ভাগের এক ভাগ। এত ছোট আকারের গ্রহকে টেলিস্কোপ দিয়ে দেখা সম্ভব নয়। কারণ মূল তারার আলো এত উজ্জ্বল হয় যে, সেটার আড়ালে গ্রহটি লুকিয়ে যায়। ফলে এ পর্যবেক্ষণটি বিজ্ঞানীদের জন্য বড় এক অর্জন।