গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata কার্তিক মহারাজের মতো ধর্ষকদের বাঁচাচ্ছে বিজেপি : শশী 

    কার্তিক মহারাজের মতো ধর্ষকদের বাঁচাচ্ছে বিজেপি : শশী 

    0
    115
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কেন্দ্রীয় টিম বিজেপি শাসিত রাজ্যগুলির দিকে মন দিয়ে কার্তিক মহারাজদের মতন ধর্ষকদের বাঁচানো বন্ধ করুক। এই ভিডিও বার্তায় এভাবেই সরব হয়েছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

    তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে যেকোনও ধর্ষণের ঘটনায় বিজেপির কেন্দ্রীয় টিম পৌঁছে গেলেও, কেন কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ তোলা নির্যাতিতার কাছে পৌঁছল না বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এইটাই আসল সত্য, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম-র।  ঘটনাচক্রে, সোমবারই ধর্ষণ, জোর করে গর্ভপাত করানোর অভিযোগে অভিযুক্ত স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজকে থানায় হাজিরার নোটিস দিয়েছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। সোমবার বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের অফিসে যায় পুলিশ। পদ্মশ্রী প্রাপ্ত মহারাজ সেই সময় আশ্রমে ছিলেন না। তাই আশ্রমের এক প্রতিনিধিকে নোটিস দিয়ে যান থানার আইসি।কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগ দায়ের হয়েছে থানায়। এ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই আগামী ১ জুলাই, মঙ্গলবার নবগ্রাম থানায় হাজির হতে বলা হয়েছে নোটিসে। অন্যদিকে, অভিযুক্ত কার্তিক মহারাজ সমস্ত অভিযোগ আগেই অস্বীকার করেছেন।বলেছেন, তিনি সন্ন্যাসী। সন্ন্যাসীদের জীবনে এমন বাধাবিপত্তি আসে। এমনটা অপ্রত্যাশিত নয়।

    কার্তিক মহারাজ জানিয়েছেন, গোটা বিষয়টি তাঁর লিগাল সেল দেখছে। তিনি ব্যক্তিগত ভাবে কিছু বলবেন না।