গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ ছ’মাস বাড়াল নবান্ন

    মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ ছ’মাস বাড়াল নবান্ন

    0
    114
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মুখ্যসচিব মনোজ পন্থ-র কার্যকালের মেয়াদ ছ’মাসের জন্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে এ সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
    সোমবার তাঁর অবসরগ্রহণের দিন ছিল। কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর এক বছরের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার ছ’মাস মেয়াদ বৃদ্ধির অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় কর্মিবর্গ, জন অভিযোগ এবং পেনশন বিষয়ক মন্ত্রকের আন্ডার সেক্রেটারি ভূপেন্দ্র পাল সিং সোমবার এ সংক্রান্ত চিঠি পাঠান নবান্নে।
    তা মেনে নিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মনোজকে মুখ্যসচিব পদে বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে নবান্ন। ২০২৪ সালের ৩১ অগাস্ট মুখ্যসচিবের দায়িত্ব পেয়েছিলেন মনোজ পন্থ। তৎকালীন বিদায়ী মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকের মেয়াদ বৃদ্ধিতে দিল্লি অনুমোদন না দেওয়ায় মনোজকেই নতুন মুখ্যসচিব হিসাবে বেছে নিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।