গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata মনোজিতের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন, প্রশ্ন ফ্যাক্ট টিম-র 

    মনোজিতের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন, প্রশ্ন ফ্যাক্ট টিম-র 

    0
    103
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কসবা ল’কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে ২০১৩ সাল থেকে লাগাতার অভিযোগ উঠে এসেছে। ৪-৫টি মামলা হয়েছে, গ্রেফতারও করা হয়েছিল তাঁকে।
    তাহলে সেই ব্যক্তি কীভাবে ল কলেজের কোনও পদে আসে? সাংবাদিক বৈঠক করে এই প্রশ্নই তুলেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম-র সদস্য বিপ্লব দেব। এরপরই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন, এই রাজ্যে কোনও নারী সুরক্ষিত নয়। এমন অনেক ঘটনা ঘটে তাদের তো এফআইআর-ই দায়ের হয় না। আর যেগুলি হয়, তাতে কোনও ব্যবস্থা নেওয়া হয় না।
    লালবাজারে সিপি মনোজ ভার্মার সঙ্গে কী কথা হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেছেন, পুলিশ আশ্বাস দিয়েছে দ্রুত তদন্ত শেষ করে বিচার দেওয়া হবে। যদি ফাঁসি দিতে হয়, তার জন্যও আবেদন করা হবে।