গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata রথের দড়িতে পা, হাওড়ার সিপিকে চিঠি শুভেন্দু-র 

    রথের দড়িতে পা, হাওড়ার সিপিকে চিঠি শুভেন্দু-র 

    0
    157
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের চলাফেরার সুবিদার্থে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি রথযাত্রার দিন দিঘায় রথের দড়ি জুতো দিয়ে চেপে রেখেছিলেন। এক্স পোস্টে নথি সহকারে এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    শুভেন্দুর বক্তব্য, এই ঘটনায় হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে চিঠি লিখে এই কাজের ব্যাখ্যা দাবি করেছেন এবং লক্ষ লক্ষ সনাতনীর অনুভূতিতে আঘাত করার জন্য নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন।
    তাঁর আরও দাবি, লক্ষ-লক্ষ সনাতনীদের কাছে, জগন্নাথের রথের দড়ি স্বয়ং ভগবানের একটি পবিত্র অংশ এবং এটি স্পর্শ করা তাঁর ঐশ্বরিক আশীর্বাদ গ্রহণের সমান। এই কাজটি অগণিত ভক্তের অনুভূতিতে গভীর আঘাত করেছে এবং এটি বিশ্বাসের একটি গুরুতর অবমাননা হিসাবে বিবেচিত।