মনোজিত-সহ ২ জনকে বরখাস্ত করল কলেজ কর্তৃপক্ষ

0
153
ছবি সৌজন্যে : নিজস্ব
কসবাকাণ্ডের জেরে কলেজের অস্থায়ী কর্মীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-কে। অভিযুক্ত দুই ছাত্র প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদকেও বরখাস্ত করার সুপারিশ করে শিক্ষা দফতর।
সেই মতো তিনজনের বিরুদ্ধেই উপযুক্ত পদক্ষেপ করে কলেজ পরিচালন সমিতি। ইতিমধ্যে তিনজনই গ্রেফতার হয়েছে। গত শুক্রবার সকাল থেকে কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়। নির্যাতিতা দাবি করেছিলেন, বুধবার সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল কলেজে। অভিযোগ, তিনি সেখানে গেলে তাঁর উপর চড়াও হন তিনজন। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সেই সূত্র ধরে তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। চলছে তদন্ত।