তামান্নার বাবা-মা’র সাক্ষাতে বামফ্রন্ট চেয়ার বিমান বসু 

0
364
ছবি সৌজন্যে : নিজস্ব
নদিয়ার কালীগঞ্জে বোমায় মৃত তামান্নার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে কালীগঞ্জের বড় চাঁদঘর গ্রামপঞ্চায়েতের মোলান্দি গ্রামে যান বিমান বসু।
বামফ্রন্ট চেয়ারম্যানের কাছে সেদিনের ঘটনার কথা বলতে গিয়ে ভেঙে পড়েন সাবিনা বিবি। মেয়ের খুনিদের ফাঁসির দাবি জানিয়েছেন। একইসঙ্গে তাঁর অভিযোগ, এবার তাঁদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, ছোট মেয়েটাকে মারতে একবারও ভাবল না। এখন হুমকি আসছে। তামান্নার মায়ের সঙ্গে দেখা করার পর বিমান বসু বলেছেন, তামান্নার মায়ের কাছ থেকে সব শুনলেন। ওঁরা বিচার চাইছেন। কিন্তু, বিচার কী করে হবে? ওঁরা ২৪ জনের নাম দিয়েছেন। তার মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সবাইকে গ্রেফতার করা না হলেও জিজ্ঞাসাবাদ তো করা যেতে পারত। তার ভিত্তিতে আরও কয়েকজনকে গ্রেফতার করা যেত।
মূল আসামীকে গ্রেফতার করা হয়নি। পুলিশ বলছে, সে নেই।