গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports চল্লিশেও ‘লাগামহীন ঘোড়া’ সিলভা

    চল্লিশেও ‘লাগামহীন ঘোড়া’ সিলভা

    0
    134
    ছবি সৌজন্যে : এক্স

    ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স চোখ ধাঁধানো এক চমক উপহার দিল। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় ইউরোপের জায়ান্ট ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে তারা।আর ম্যাচে ফ্লুমিনেন্সের অধিনায়ক হিসেবে মাঠে ছিলেন ৪০ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি থিয়াগো সিলভা।

    শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে খেলা ম্যাচটিতে ক্লিন শিট রাখা ফ্লুমিনেন্সের রক্ষণভাগ যেভাবে সামলেছেন সিলভা দেখলে মনেই হবে না ক্যারিয়ারের শেষ ভাগে আছেন তিনি।খেলার আগে সব পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী ইন্টারকেই এগিয়ে রেখেছিল। অপটা সুপারকম্পিউটারের হিসাব মতে, ইন্টার মিলানের শেষ আটে ওঠার সম্ভাবনা ছিল ৮৪.৪ শতাংশ, যেখানে ফ্লুমিনেন্সের সম্ভাবনা ছিল মাত্র ১৫.৬ শতাংশ। তবে মাঠে নিজেদের দাপট দেখিয়েছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। একসময় এসি মিলান, পিএসজি ও চেলসির মতো ক্লাবের হয়ে খেলা থিয়াগো সিলভা এখন ফ্লুমিনেন্সের অধিনায়ক।অবশ্য সব ক্লাবেই ছিলেন রক্ষণভাগের নেতা।

    এই ম্যাচেও তিনি ৮টি ক্লিয়ারেন্স করেন, যা যৌথভাবে তার সতীর্থ ইগনাসিওর সমান। এছাড়া করেন ২টি ইন্টারসেপশন। খেলা শেষে ম্যাচ সম্প্রচারকারী ডিএজেডএনকে থিয়াগো সিলভা বলেছেন, তিনি তাঁর সতীর্থদের নিয়ে খুব গর্বিত।মাত্র এক মাস আগেই ইন্টার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে। কিন্তু ফ্লুমিনেন্সও বড় দল, ভালো খেলেছেন। ইন্টারের বিপক্ষে ২-০ গোলে জেতা সহজ নয়।