গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports কবে অবসর , জানালেন নেইমার

    কবে অবসর , জানালেন নেইমার

    0
    151
    ছবি সৌজন্যে : এক্স

    মেসি-রোনালদোর যুগে ফিকে হয়েছে বহু ফুটবলারের নাম। তবে তাদের যুগেও আলো ছড়িয়েছেন যে তারকা, তিনি আর কেউ নন ব্রাজিলিয়ান যাদুকর নেইমার জুনিয়র।ক্যারিয়ারে একের পর এক চোটে জর্জরিত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বয়সটা দেখতে দেখতে ৩৩ ছাড়িয়েছে। সান্তোস থেকে ইউরোপ জয় করতে আসা নেইমার সব জয় করে নিজের হৃদয়ের ডাকে আবারো ফিরে গেছেন শৈশবের ক্লাব সান্তোসে।

    ক্যারিয়ারের শেষ সময়ে তাই ফ্যানদের মনে প্রশ্ন আর কতদিন নেইমারের পায়ের যাদু দেখতে পারবেন তারা। ফ্যানদের কথা মাথায় রেখেই এবার ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জানিয়েছেন, যতদিন নিজের ইচ্ছামতো পারফর্ম করতে পারবেন, ততদিনই তিনি পেশাদার ফুটবল খেলে যাবেন। সম্প্রতি নিজের ছেলেবেলার ক্লাব সান্তোসের সঙ্গে বছরের শেষ পর্যন্ত নতুন করে চুক্তি করেছেন প্রাক্তন বার্সা ও পিএসজি তারকা নেইমার।তবে সেই চুক্তিতে রয়েছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর অপশনও।

    সম্প্রতি পারিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে আয়োজিত এক বিশেষ সাক্ষাৎকারে নেইমারকে তার সঙ্গিনী ব্রুনা বিয়ানকার্দি প্রশ্ন করেন, কেন এখনো পেশাদার ফুটবল চালিয়ে যাচ্ছেন?এর জবাবে নেইমার বলেন, ফুটবলের প্রতি যে ভালোবাসা এখনও তাঁর ভিতরে আছে তা তাঁকে চালিয়ে নিচ্ছে। খেলতে চাওয়ার ইচ্ছা, মাঠে থাকার ইচ্ছা—এই জিনিসগুলোই তাঁকে প্রতিদিন জাগিয়ে তোলে, অনুশীলনে যেতে উৎসাহ দেয়। ফুটবলের প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না। এটা সারাজীবন তাঁর সঙ্গেই থাকবে।