গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports ‘ক্যাপ্টেন কুল’, ট্রেডমার্ক চাইছেন ধোনি

    ‘ক্যাপ্টেন কুল’, ট্রেডমার্ক চাইছেন ধোনি

    0
    144
    ছবি সৌজন্যে : এক্স

    ‘ক্যাপ্টেন কুল’—এই নামটি ক্রিকেটপ্রেমীরা ভালোবেসে ডাকেন মহেন্দ্র সিংহ ধোনিকে। সমর্থকদের দেওয়া এই নামটি এবার নিজের করে নিতে চাইছেন ধোনি। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবার নিজেই এই নামটিকে ট্রেডমার্ক করাতে আগ্রহী হয়েছেন, যাতে ভবিষ্যতে আর কেউ ক্যাপ্টেন কুল উপাধিটি ব্যবহার করতে না পারে।জানা যাচ্ছে ১৬ জুন ধোনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন।

    যদিও এ প্রক্রিয়া সহজ হয়নি। এর আগেও তিনি এই নামের জন্য আবেদন করেছিলেন, কিন্তু ট্রেডমার্ক আইন-এর ১১(১) ধারার কারণে আপত্তি তোলা হয়। একই ধরনের ট্রেডমার্ক ইতিমধ্যে অন্য কেউ রেজিস্ট্রেশন করিয়ে রেখেছে, যার ফলে বিভ্রান্তির আশঙ্কা ছিল। তবে ধোনির আইনজীবীরা যুক্তি দেন, ক্যাপ্টেন কুল নামটি দীর্ঘদিন ধরে ধোনির সঙ্গে একাত্ম হয়ে গেছে।ক্রিকেটপ্রেমী ও সংবাদমাধ্যমে তাকে এ নামে ডাকা হয়ে আসছে,ফলে এটি মহেন্দ্র সিংহ ধোনির অন্যতম পরিচয়।এছাড়া ক্যাপ্টেন কুল নামটি শুধু ক্রীড়া ও বিনোদনের সঙ্গে যুক্ত, যেখানে এর ওপর অন্য কোনো স্বত্ব নেই। তাই বিভ্রান্তির সম্ভাবনা নেই।ধোনির আইনজীবী মানসী আগরওয়াল জানিয়েছেন, তাঁরা খুবই সন্তুষ্ট, কারণ ট্রেডমার্ক অফিসাররা তাঁদের যুক্তি বুঝতে পেরেছেন। মহেন্দ্র সিংহ ধোনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি বড় ব্যবসায়িক ক্ষেত্রেও যুক্ত।

    তাই তার নামে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার বিষয়টি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ।উল্লেখ্য ক্রিকেটজীবনের শেষ দিকে এসে ধোনি স্পোর্টস অ্যাকাডেমি, কোচিং সেন্টার এবং ফিটনেস সেন্টারের মতো ব্যবসার জন্য ক্যাপ্টেন কুল নামটি ব্যবহার করতে চান। আর অধিনায়কত্বের সময় মহেন্দ্র সিংহ ধোনির ঠান্ডা মস্তিষ্ক ও দৃঢ় মনোভাবই তাকে ক্যাপ্টেন কুল উপাধিতে ভূষিত করে।