গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology হোয়াটসঅ্যাপে স্ক্যান ডকুমেন্ট

    হোয়াটসঅ্যাপে স্ক্যান ডকুমেন্ট

    0
    201
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। অন্যদিকে নিত্যনতুন ফিচারও নিয়ে আসছে অ্যাপটির মূল প্রতিষ্ঠান মেটা। তাদের উদ্দেশ্য, এই অ্যাপকে আরো বেশি জনপ্রিয় করে তোলা।এবার নতুন এক ফিচার নিয়ে আসছে অ্যাপটি।এই ফিচারের নাম ,স্ক্যান ডকুমেন্ট। যার সাহায্যে সরাসরি নথিপত্র স্ক্যান করা যাবে। এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়বে না।

    তবে এই ফিচার এবার কেবল অ্যানড্রয়েড বিটা ইউজারদের জন্য প্রযোজ্য।যদিও আইওএস ইউজাররা ইতিমধ্যেই এটি ব্যবহার করছেন।অ্যানড্রয়েডের হোয়াটসঅ্যাপ বিটা ইউজার যারা ২.২৫.১৮.২৯ ভার্সন ব্যবহার করেন, তারা এর মধ্যেই চমকে গিয়েছেন ওই ফিচার পেয়ে। তবে পরবর্তী সময়ে আরো সাম্প্রতিক আপডেটের ক্ষেত্রেই এখনো পরীক্ষামূলক ভাবে ওই ফিচার মিলছে। অনেকেই জানাচ্ছেন, গুগল প্লে স্টোর থেকে একেবারে নতুন ভার্সন ডাউনলোড করে তারা ওই ফিচার ব্যবহার করতে পারছেন।বলা হচ্ছে হোয়াটসঅ্যাপে অ্যাটাচমেন্ট মেনুতে রয়েছে ওই স্ক্যান ডকুমেন্ট ফিচারটি। ব্রাউজ ডকুমেন্ট ও চুজ ফ্রম গ্যালারি’র অপশন অবশ্য আগে থেকেই ছিল।এই নতুন ফিচারে ট্যাপ করলেই অ্যানড্রয়েড ডিভাইসে থাকা ক্যামেরা খুলে যাবে। আর সেখান থেকে সরাসরি নথিপত্র স্ক্যান করা যাবে।এই ফিচারে দুই রকম অপশন রয়েছে।ম্যানুয়াল ও অটো।

    নাম থেকেই পরিষ্কার, প্রথমটির ক্ষেত্রে ইউজাররা নিজেদের ইচ্ছেমতো স্ন্যাপ নেওয়ার সময় বেছে নিতে পারবেন। অন্যদিকে, দ্বিতীয় অপশনে হোয়াটসঅ্যাপই ডকুমেন্ট ঠিকঠাক চিহ্নিত করে নিজেই স্ক্যান করবে। ছবি তোলার পর দ্রুত সেই ইমেজ প্রসেস করে পিডিএফ ফরম্যাটও বানিয়ে দেবে সে নিজেই। ফলে দ্রুত কাউকে কোনো নথি পাঠাতে হলে সময় একেবারেই নষ্ট হবে না। অনায়াসেই শেয়ার করা যাবে।