গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home North 24Pgs সল্টলেকে আবাসনের নীচে লরেটোর ছাত্রীর দেহ উদ্ধারে বাড়ছে রহস্য 

    সল্টলেকে আবাসনের নীচে লরেটোর ছাত্রীর দেহ উদ্ধারে বাড়ছে রহস্য 

    0
    146
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সল্টলেকের আবাসনের নীচ থেকে লরেটো স্কুলের ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে রবিবার। সেই ঘটনায় রহস্য বাড়ছে।
    আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা নাকি খুন করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে উত্তর বিধাননগর থানার পুলিশ যদিও পরিবারের দাবি তাদের মেয়ে এমন ঘটনা ঘটাতে পারে না। জানা গিয়েছে ২৯ তারিখ রবিবার সল্টলেকের বিসি ব্লকে বিচিত্রা সরকারি আবাসনের ফ্ল্যাটের নিচে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় লরেটো স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী অদ্রিজা সেন-র দেহ। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে সল্টলেকেরএকটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অদ্রিজার বাবা শিক্ষা দফতরের অবসরপ্রাপ্ত ডিআই এবং মা সল্টলেক লবণ হ্রদ স্কুলের সায়েন্স বিভাগের শিক্ষিকা। বাবা জানিয়েছেন ২৯ তারিখ তাঁর মা বাড়িতে ছিলেন না। কিন্তু মায়ের সঙ্গে হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ কথা হয় অদ্রিজার। সেই সময় তিনি বাজারে গিয়েছিলেন। ৩০ মিনিটের মধ্যে এমন ঘটনা ঘটল কিভাবে তাই ভাবাচ্ছে পরিবারকে।
    আবাসনে সিসিটিভি না থাকায় তদন্তে বেগ পেতে হচ্ছে পুলিশকে। মেয়েটির ফোন এবং বেশ কিছু ডায়েরি উদ্ধার করেছে পুলিশ।