স্বৈরাচার পতনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না: ইউনূস

0
165
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বাংলাদেশে স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয়, অন্তর্বর্তী সরকার সেই কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাইয়ের লক্ষ্য বাস্তবায়নে নতুন শপথ নেওয়া হবে, যাতে স্বৈরাচার আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে জুলাই ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি। তিনি আরও বলেছেন, জুলাইয়ে বাংলাদেশের সব শ্রেণির মানুষের মধ্যে যে ঐক্য হয়েছিল, তা যেন অটুট থাকে। এর থেকে ১৬ বছর যেন অপেক্ষা করতে না হয়।
স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন তাকে বিনাশ করতে পারি-এই হোক জুলাইয়ের শিক্ষা। অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন।