সুপারনিউমেরারি পদে চাকরিতে টাকার লেনদেন, বিস্ফোরক সিবিআই

0
117
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
সুপারনিউমেরারি পদ বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগের জন্য টাকার লেনদেন হয়েছিল। শারীরশিক্ষা-কর্মশিক্ষা শিক্ষক নিয়োগের মামলায় কোর্টে বিস্ফোরক সিবিআই।
তবে কতজন টাকা দিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। কতজন টাকা দিয়েছেন তা বলতে গেলে তদন্ত করতে হবে। তদন্ত শুরু করতে এফআইআর করতে হবে। লাগবে কোর্টের অনুমতিও। টাকার বিনিময়ে চাকরি নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। ৪ জুলাই হাইকোর্টে শারীরশিক্ষা-কর্মশিক্ষায় নিয়োগের মামলার ফের শুনানি রয়েছে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে ভৎর্সিত হয়েছে সিবিআই। শুনানির দিন গরহাজির, উপস্থিত ছিলেন না সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা।
শুনানিতে ছিলেন না সিবিআইয়ের সরকারি আইনজীবী। অন্য আইনজীবী সিবিআইয়ের হয়ে দাঁড়াতেই বিচারকের ভর্ৎসনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সিকে।