৯০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান

0
146
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ফের বিমান বিভ্রাট এয়ার ইন্ডিয়ায়। এবার দিল্লি থেকে ভিয়েনা যাওয়ার পথে মাঝ আকাশে হঠাৎ করে প্রায় ৯০০ ফুট নীচে নেমে গিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। জানা গিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ২টা ৫৬ মিনিটে ওড়ে এআই-১৮৭ নম্বর ফ্লাইটটি, যা একটি বোয়িং ৭৭৭।
নির্ধারিত সময়মতো, ন’ঘণ্টা আট মিনিট পর ভিয়েনা বিমানবন্দরে অবতরণ করলেও উড়ানের শুরুতেই ঘটে এই বিপজ্জনক ঘটনা। সূত্রের খবর, টেক-অফের কিছুক্ষণের মধ্যেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি। ককপিটে বাজতে শুরু করে স্টল ও গ্রাউন্ড প্রক্সিমিটি অ্যালার্ট।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, পাইলটেরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে বিমানটিকে নিয়ন্ত্রণ করেন এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিরাপদে গন্তব্যে পৌঁছন। ঘটনার পর বিমানচালকদের রিপোর্ট অনুযায়ী বিষয়টি জানানো হয় ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন-কে। পরবর্তীতে বিমানের ব্ল্যাক বক্স ও ফ্লাইট ডেটা রেকর্ডার বিশ্লেষণের ভিত্তিতে শুরু হয় পূর্ণাঙ্গ তদন্ত।