
রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে, সেই দেশের ওপর আমদানি পণ্যে ৫০০ শতাংশ শুল্ক বসানো হবে। মার্কিন কংগ্রেসে রিপাবলিকান সেনেটরের পাশ করা বিলকে সমর্থন জানিয়েছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিলের নিশানাও স্পষ্ট করে দিয়েছেন সেনেটর লিন্ডসে গ্রাহাম। তাঁর মন্তব্য, রাশিয়া থেকে ভারত এবং চিন ৭০ শতাংশ তেল কেনে। রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখলে বেজিং এবং নয়াদিল্লির বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা হতে পারে বলেও বার্তা দিয়েছেন তিনি। ঘটনাচক্রে, দীর্ঘ টানাপোড়েনের পর গত সপ্তাহেই চিনের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করেছে আমেরিকা।
আগামী ১ জলাইয়ের মধ্যে ভারত-মার্কিন বাণিজচুক্তি রূপায়ানের উদ্দেশ্যে নয়াদিল্লির সঙ্গে আলোচনা চালাচ্ছেন মার্কিন প্রশাসনের প্রতিনিধিরা।
