স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ফাসে ট্রাম্পের বিরুদ্ধে মামলা ২০টি প্রদেশে

0
224
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
কয়েক লক্ষ মার্কিন নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে, এই অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া সহ ২০টি মার্কিন প্রদেশ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, মার্কিন স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের উপদেষ্টারা গত মাসে ক্যালিফোর্নিয়া, ইলিনয় এবং ওয়াশিংটনের নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যক্তিগত তথ্য হোমল্যান্ড সিকিওরিটি বিভাগের হাতে তুলে দিয়েছেন। মার্কিন প্রশাসনের দাবি, ওই প্রদেশগুলিতে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবায় মার্কিন নাগরিকদের পাশাপাশি অভিবাসীদের নামও নথিভুক্ত করা হয়েছে। এর পরেই কয়েক লক্ষ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত ব্যক্তিগত তথ্য হোমল্যান্ড সিকিওরিটি বিভাগের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় মার্কিন প্রশাসন।
তবে ক্যালিফোর্নিয়া সহ মার্কিন প্রদেশগুলির দাবি, এতে যুক্তরাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন করা হয়েছে।