গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata মনোজিতদের ফার্ন রোড যোগ, জ্যেঠুওমনোজিতদের ফার্ন রোড যোগ, জ্যেঠুও

    মনোজিতদের ফার্ন রোড যোগ, জ্যেঠুওমনোজিতদের ফার্ন রোড যোগ, জ্যেঠুও

    0
    210
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কলেজে ধর্ষণের পরদিন গ্রেফতারির একঘণ্টা আগে বালিগঞ্জ স্টেশনের কাছে ফার্ন রোডে একজনের সঙ্গে দেখা করেন অভিযুক্ত মনোজিত্ মিশ্র ও জেব আহমেদ। সূত্রের খবর ওই ব্যক্তি একসময়ের ছাত্রনেতা। বর্তমানে বিশিষ্ট আইনজীবী এবং কাউন্সিলরও।

    ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন টিএমসিপি নেতা এবং কলেজের অস্থায়ী কর্মী মনোজিত্ মিশ্র এবং কলেজের দুই ছাত্র প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদকে। পরে গ্রেফতার করা হয় নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কেও। পুলিশের কাছে যে তথ্য এসেছে তাতে গ্রেফতারির একঘণ্টা আগে বালিগঞ্জ স্টেশনের কাছে ফার্ন রোডে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মনোজিতরা। সন্ধে ৬টা ২৫-এ ফার্ন রোডে ছিলেন তাঁরা। এর এক ঘণ্টা পর সন্ধে ৭টা ২০ মিনিটে বোসপুকুরের তালবাগান এলাকা থেকে মনোজিত্কে গ্রেফতার করা হয়। এরপর ৭টা ৩৫ মিনিটে ওই এলাকা থেকে গ্রেফতার হয় আরেক অভিযুক্ত জেবকে। এদিকে কসবাকাণ্ড সামনে আসার পর থেকে মনোজিতের সঙ্গে জনৈক জ্যেঠুর সম্পর্ক সামনে আসে। মনোজিতের মাথায় জ্যেঠুর হাত রয়েছে বলে জানা যায়।

    এবার যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে কসবার আইন কলেজের একটি অনুষ্ঠানে বিধায়ক অশোক দেবকেই জ্যেঠু বলে সম্বোধন করতে শোনা গিয়েছে মনোজিতকে। ভিডিওয় বিধায়ক অশোক দেবকে মনোজিতের হাত ধরে থাকতেও দেখা গিয়েছে।