গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata উত্তরকন্যা-নবান্ন অভিযান, জোড়া কর্মসূচি ঘোষণা শুভেন্দুর

    উত্তরকন্যা-নবান্ন অভিযান, জোড়া কর্মসূচি ঘোষণা শুভেন্দুর

    0
    94
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কসবাকাণ্ডের প্রতিবাদে কলকাতার মিছিল থেকে জোড়া কর্মসূচির ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস উদযাপনের দিন উত্তরকন্যা অভিযান এবং ৯ অগাস্ট অভয়ার ধর্ষণ-খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান হবে।

    তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গতবছর। সেই ঘটনার একবছরের মধ্যে কসবায় ল’কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ফের উত্তাল রাজ্য। সেই ইস্যুকে সামনে রেখে রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পথে নামছে বিজেপি। বুধবার হাইকোর্টের নির্দেশে মিছিল করে কসবার ল’কলেজের সামনে প্রতিবাদ মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় অভয়া-র প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ৫ তারিখ উল্টোরথে পানিহাটিতে যাবেন। ওইদিন অভয়ার বাবা-মার সঙ্গে দেখা করবেন। পতাকা ছাড়া ৯ অগাস্ট অভয়ার ধষণ-খুনের পর্ষপূর্তিতে নবান্ন অভিযানের জন্য অনুমতি নেবেন।

    পাশাপাশি ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক দফতর উত্তরকন্যা অভিযান হবে। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন ২১ জুলাই ওরা কলকাতায় ডিমভাত খাবে, আর বিজেপি উত্তরকন্যা অভিযান করবে।