
কসবায় গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিত্ মিশ্রকে সাসপেন্ড করেছে রাজ্য বার কাউন্সিল। কেন্দ্রীয় বার কাউন্সিলে এই সিদ্ধান্ত জানানো হবে।
এমনটাই জানিয়েছেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব। কসবা ধর্ষণকাণ্ডে নাম জড়ানোয় মনোজিতের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে কসবাকাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে লালবাজার। কসবা ল কলেজের প্রাক্তনী অভিযুক্ত মনোজিত্ আলিপুর আদালতে প্র্যাকটিস করতেন। বার কাউন্সিলের সিদ্ধান্তে রাজ্যের আর কোনও আদালতে তিনি মামলা লড়তে পারবেন না।
বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব অনেরোলমেন্ট বাতিলের সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেছেন অভিযুক্ত-র সঙ্গে আইনজীবী সংগঠন এবং বার কাউন্সিলের আর কোনও সম্পর্ক নেই। অভিযুক্তর কঠোর শাস্তির জন্য বার কাউন্সিল বদ্ধপরিকর।
