গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment ‘ওয়ান্ডার ওম্যান’ থেকে বাদ গ্যাল গ্যাদত 

    ‘ওয়ান্ডার ওম্যান’ থেকে বাদ গ্যাল গ্যাদত 

    0
    146
    ছবি সৌজন্যে : এক্স

    হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ওয়ান্ডার ওম্যান।এই চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত।

    তবে নতুন যে কিস্তি আসতে চলেছে সেখানে তিনি থাকছেন না। নতুন কাউকে ভাবা হচ্ছে চরিত্রটির জন্য।এখন পর্যন্ত আলোচনায় এসেছেন আদ্রিয়া আর্জোনা।ডিসি স্টুডিওসের প্রধান জেমস গান তার কথাই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আদ্রিয়া আর্জোনা হতে পারেন পারফেক্ট ওয়ান্ডার ওম্যান।সম্প্রতি এক সাক্ষাৎকারে গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি-খ্যাত এই পরিচালক বলেছেন, হিট ম্যান অভিনেত্রী আদ্রিয়ার প্রতি তার আগ্রহ রয়েছে।তিনি জানিয়েছেন , আদ্রিয়াকে অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ফলো করেন। কিন্তু সবাই ধরে নিয়েছে,তিনি তাকে এখন ফলো করেছেন মানে সে-ই হতে যাচ্ছে ওয়ান্ডার ওম্যান।যদিও তিনি বলবেন,আদ্রিয়া দারুণ এক ওয়ান্ডার ওম্যান হতে পারবে তবে কিছুই এখনো নিশ্চিত নয়।তিনি আরো বলেছেন, তিনি তাঁর পরিচালনায় সাত বছর আগে একটি সিনেমায় কাজ করেছিলেন।তখন থেকেই তাঁদের বন্ধুত্ব, পরিচয়। তিনি তাকে তখন থেকেই অনুসরণ করে আসছেন, নতুন করে নয়।এদিকে জুন মাসের শুরুতে এক সাক্ষাৎকারে গান জানান, নতুন ওয়ান্ডার ওম্যান সিনেমার চিত্রনাট্য লেখা চলছে।

    পাশাপাশি ওয়ান্ডার ওম্যানের জন্মস্থান থেমিসকিরা ঘিরে একটি ধারাবাহিকও তৈরি হচ্ছে। সেটি এখন নির্মাণের প্রাথমিক পর্যায়ে রয়েছে।