গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment পরিচালকের আপত্তিকর ইঙ্গিত 

    পরিচালকের আপত্তিকর ইঙ্গিত 

    0
    136
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরন সম্প্রতি নিজের ক্যারিয়ারের শুরুর দিকে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার কথা জানিয়েছেন। দ্য ওল্ড গার্ড টু ছবির প্রচারে,কল হার ড্যাডি পডকাস্টে হাজির হয়েছিলেন দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী।

    সেখানেই এক পরিচালকের কাছ থেকে অপ্রীতিকর প্রস্তাব পাওয়ার কথা জানান তিনি।এর আগেও থেরন বিষয়টি বলেছিলেন, ২০১৯ সালে হাওয়ার্ড স্টার্নের শোতে। এবার তিনি আরও বিশদে সেই ঘটনাটি নিয়ে কথা বলেছেন।পরিচালকের বাড়িতে গিয়ে অপ্রীতিকর অবস্থায় পড়েছিলেন শার্লিজ থেরন। সেই রাতটির কথা বলতে গিয়ে থেরন বলেছেন, তিনি তখন জানতেন না যে অভিনয়ের অডিশন কেমন হয়, কীভাবে, কোথায় যেতে হয়। এজেন্সি তাঁকে বলেছিল, একটা সিনেমার কাস্টিং হচ্ছে। যেতে হবে রাতে। জায়গাটা ছিল ওই পরিচালকের বাড়ি। থেরন যোগ করেছেন, নিজের ভেতরে ষষ্ঠ ইন্দ্রিয় তাঁকে সতর্ক করেছিল। মনে হচ্ছিল, জায়গাটা সুবিধার নয়। আবার মনে হচ্ছিল, অভিনয়ের দুনিয়া হয়তো এমনই। এখানে হয়তো এ ধরনের পরিবেশই স্বাভাবিক।থেরন জানিয়েছেন, তিনি হাজির হওয়ার পরই ওই পরিচালক দরজা খুলে পায়জামা পরে আসেন। এরপর থেরনের অভিযোগ, পরিচালক তাঁর হাঁটুর ওপর হাত রাখেন। সঙ্গে সঙ্গে উঠে চলে আসেন অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরন।কয়েক বছর পর থেরন যখন জনসমক্ষে ঘটনাটি বলেন, সেই পরিচালক বিষয়টি বুঝতে পারেন যে তাঁর কথাই বলা হচ্ছে।পরে থেরনকে একটি চিঠি পাঠান,যেখানে নিজের আচরণকে ব্যাখ্যা করে জানান, থেরন ভুল বুঝেছেন।

    এটা খুবই ক্লিশে ব্যাপার নয়? এমন কিছু করলে, পরে বোঝানোর চেষ্টা করবে, তুমি ঠিক বোঝোনি। চিঠিটা ছিল একদম ভুয়ো। নিজের ভয় ঢাকতেই পরিচালক লিখেছিল, বলেছেন অভিনেত্রী চার্লিজ থেরন।