গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International ট্রাম্পের ফোন ধরতে বক্তৃতা থামালেন পুতিন

    ট্রাম্পের ফোন ধরতে বক্তৃতা থামালেন পুতিন

    0
    177
    ছবি সৌজন্যে : এক্স
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য একটি অনুষ্ঠানের মাঝপথ থেকেই বেরিয়ে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, অপেক্ষা করতে হলে রেগে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মস্কোয় একটি আলোচনাসভায় যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন।
    সেখানে হঠাৎই বক্তৃতা থামিয়ে দেন তিনি। তার পরেই উপস্থিত দর্শকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেছেন, দয়া করে রেগে যাবেন না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে অপেক্ষা করানো বাজে বিষয় হবে। তিনি রেগে যেতে পারেন।
    ট্রাম্প এবং পুতিনের ফোন-কথোপকথনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়া এবং ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দু’পক্ষই। পুতিনের বিদেশ বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইরান পরিস্থিতি নিয়েও ফোনে আলোচনা হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় পুতিন স্পষ্ট করে দিয়েছেন যে, ইউক্রেনে অভিযান চালানোর সিদ্ধান্ত থেকে পিছু হটবে না রাশিয়া।